প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জানুয়ারি) মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২৩ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকম লিমিটেডের ১৬ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আফতাব অটোমোবাইলস লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ড্রাগোন সফট্যায়র অ্যান্ড স্পিনিং লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা