প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুঞ্জন সত্যি হলো, অভিনেত্রী তমালিকা বিয়ে করেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫

নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা থেকে শুরু করে গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী তমালিকা কর্মকার যুক্তরাষ্ট্রে বিয়ের পিঁড়িতে বসেছেন। মডেল ও নাট্য অভিনেত্রী তমালিকা কর্মকার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এবার অভিনেত্রী নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তমালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

তবে কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তা জানা যায়নি। এদিকে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাদেরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, ভালোবাস রইলো সবসময় দু’জনে সুখে থাকবেন।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক ‘পাথর’ এর মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু। এরপর আরণ্যক দলের অন্যতম নাটক ইবলিস, জয়জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, রাঢ়াঙ, বিদ্যাসাগর এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান।

তমালিকার প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘অন্য জীবন’ এর মাধ্যমে। তবে সফলভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করে ১৯৯৬ সালে এই ঘর এই সংসার ছবিতে চিত্রনায়ক আলী রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। তার বিশেষ কিছু কাজের মধ্যে ২০০০ সালে ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে বেদের মেয়ে ডালিমন চরিত্র এবং ২০১২ সালের ঘেটুপুত্র কমলায় কমলার মা চরিত্র অন্যতম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা