প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে ১৩১ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ কোটি ৩০ পয়সা বা ১৫ দশমিক ৯১ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৪২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৪৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা