প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় প্রেস ক্লাবে ডেন্টাল ক্যাম্প ও কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫

জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ (রবিবার) ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এর উদ্ধোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

এসময় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসিন। উপস্থিত ছিলেন, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।

স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা ডেন্টালের স্বত্বাধিকারী ডা. মির্জা মহিবুল হাসান, মেডিপ্লাসের ব্র্যান্ড ম্যানেজার নারায়ন চন্দ্র সরকার।

ডেন্টাল ক্যাম্প বাস্তবায়নে সহায়তা করেছে ডা. মির্জাস ডেন্টাল কেয়ার এবং মেডিপ্লাস।

শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ এনামুল হক জীবন।

প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য মির্জাস ডেন্টাল কেয়ার সবরকম চিকিৎসা সেবায় ৫০ শতাংশ ছাড় দেয়ায় ঘোষণা দিয়েছে। ক্যাম্পে প্রায় ৩০০ শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। রোগীদেরকে মেডপ্লাস ডিএস টুথপেস্ট এবং টুথব্রাশ উপহার দেয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা