প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওপেন ফ্রেন্ডস গ্রুপের জোলাভাতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ জহরপুর গ্রামের একটি ক্যাম্পসাইটে ওপেন ফ্রেন্ডস গ্রুপের জোলাভাতি অনুষ্ঠিত হয়। ৯০ দশকে ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রতিষ্ঠিত হওয়া ওপেন ফ্রেন্ডস গ্রুপের বন্ধুরা ২০২৫ সালে এসেও প্রাণের বন্ধনে প্রায় প্রতিবছর মিলিত হয়।

গ্রুপের প্রধান প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাভেদ হাকিম শুভেচ্ছা বক্তব্যে বলেন, গ্রুপটি প্রতিষ্ঠিত হওয়ার সময় আমরা সবাই ছিলাম টগবগানো তরুণ। আর এখন নূয়ে পড়া পৌঢ়। কিন্তু মনের দিক থেকে সবাই এখনো শিশুসুলভ মানসিকতা ধারণ করে রয়েছি। ইনশাআল্লাহ আমাদের ওপেন ফ্রেন্ডস গ্রুপ আরো বহুবছর এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন।

গ্রুপের সাধারণ সম্পাদক মুহাম্মদ সবুর মিয়া সবাইকে আরো বেশি সক্রিয় হবার অনুরোধ জানিয়ে আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দিনভর হাঁড়িভাঙ্গা খেলাসহ নানান আড্ডা-মাস্তি, পুরনো দিনের স্মৃতিচারণ করা হয়। নিজেরা লাকড়ির চূলায় রান্নাবান্না করে দিনটিকে বেশ উপভোগ্য করে তোলা হয়।

দিনশেষে গ্রুপের সভাপতি আব্দুল হালিম মোল্লা তার বক্তব্যে জোলাভাতি আয়োজনটাকে প্রাণবন্ত করে তোলার জন্য ওপেন ফ্রেন্ডস গ্রুপের ভ্রাতৃপ্রতিম সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র ভ্রমণবন্ধুদের সহায়তা ও ওপেন ফ্রেন্ডস গ্রুপের বন্ধুদের সরব উপস্থিতির জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জ্ঞাপন,মুহাম্মদ আলী জিন্নাহকে সংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ এবং গ্রুপের যেসব বন্ধু ইতোমধ্যে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে জম্পেশ একটি জোলাভাতি আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা