একটি সর্বদলীয় রাজনৈতিক সম্মেলন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই ঘোষণাপত্রের ওপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় সম্মেলন আয়োজন করবে।