প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৭৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৩৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, মুন্নু ফেব্রিকস লিমিটেড এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা