প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে `জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা’য় ১০ বছরের সাজা থেকে  খালাস দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

রায়ে আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা