প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘শনীর দশা’ কাটছে না শেয়ারবাজারে, লেনদেন ৩৯৭ কোটি ৮১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫

শেয়ারবাজার থেকে যেন ‘শনীর দশা’ কাটছে না। ক্রমাগত সংকুচিত হচ্ছে বাজার। তারই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৫১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭১ কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯১টি কোম্পানির, বিপরীতে ২৪৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা