প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে মুন্নু ফেব্রিক্স লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে মুন্নু ফেব্রিক্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালস শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ১০ শতাংশ। আর ৬ দশমিক ৯৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রানার অটো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, মুন্নু এগ্রো, তাকাফুল ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা