প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৭ দশমিক ২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এইচ আর টেক্সটাইল, আফতাব অটোজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও রানার অটো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা