প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রোববার সকাল ৮টা ৫ মিনিটের আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. শাহজাহান।

মো. শাহজাহান শিকদার জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা