প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৪৪ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫ দশমিক ১৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা রবি অজিয়াটার ৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, , অগ্নি সিস্টেমস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, বাংলাদেশ শিপিং কপোর্রেশন, গ্রামীণফোন এবং রিলায়েন্স ১ মিউচুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা