প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিএসসির নবনিয়োগ প্রাপ্ত সদস্যদের শপথগ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করেছে। বুধবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠিয়েছে পিএসসি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা-সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯/০১/২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে আরও ৬ জন সদস্য নিয়োগ দেয়। তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

এর আগে দুই ধাপে পিএসসিতে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ৬ জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা হলো ১৪ জন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা