প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দ্য পেনিনসুলা চিটাগাংয়ের চেয়ারম্যান মোস্তফা তাহির, মাহবুব উর রহমান এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫

দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির নতুন চেয়ারম‌্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ দুই পদে নিয়োগ সম্পন্ন করেন।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্য মতে, কোম্পানিটির নতুন চেয়ারম‌্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা তাহির আরশাদ। আর কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব উর রহমান। গত ৩১ ডিসেম্বর থেকে তারা দুইজন কোম্পানিটির চেয়ারম‌্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কোম্পানিটির পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান ও এমডির নিয়োগের প্রস্তাব পাস করা হরেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা