প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইআরএফের চার সদস্য পিকেএসএফের সদস্য হলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৫

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) চার সদস্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ-১ শাখা হতে জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইআরএফের অন্যতম প্রতিষ্ঠাতা শামসুল হক জাহিদ, সাবেক সভাপতি খাজা মাঈন উদ্দিন, সম্মানিত সদস্য জিয়াউর রহমান ও সাবেক সভাপতি শারমিন রিনভীকে পিকেএসএফ এর সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক শামিনা সরকার, ডেভলাপমেন্ট কন্সাল্ট্যান্ট দেওয়ান এ এইচ আলমগীর এবং অর্থনিতীবিদ ড. সাজ্জাদ জহিরকেও সাধারণ পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে পিকেএসএফ।

প্রতিষ্ঠানটির সাধারণ পর্ষদে সরকারি সদস্য হিসেবে ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য তাদের মনোনিত করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা