ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোর স্ব স্ব পরিচালনা পর্ষদ জরুরি বৈঠক করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক গুলোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।
এরপর শনিবার (৪ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। তাকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়াকে। এর একদিন পর রোববার আরো পাঁচ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।
গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব ব্যাংকসহ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকসহ ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোতে আগে যোগদান করা এমডিরা দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ব্যাংকগুলোর সম্পদ নিরীক্ষার সুবির্ধাথে এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। যাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আন্তর্জাতিক নিরীক্ষা সংস্থাগুলো নিরপেক্ষভাবে কাজ করতে পারে। ব্যাংক সংস্কারের জন্য গঠিত ব্যাংকিং ট্রান্সফারের পরামর্শে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।