প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপাইয়ার্ড লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপাইয়ার্ড লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা অর্থাৎ ৪৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ২৯ দশমিক ১১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং। এছাড়া ১৯ দশমিক ০৫ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে ইয়াকিন পলিমার।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, হামি ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং ওয়ান ব্যাংক পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা