এ যেন শনির দশা ভর করেছে শেখ পরিবারের উপর। দেশে থেকে পালিয়ে যাবার পর শেখ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আশ্রয় হয়েছে ভারতে। অন্যদিকে সম্পত্তির তথ্য গোপন করে শেখ রেহানার মেয়ে টিউলিপ ফেঁসে যাচ্ছেন এবার যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের একটি ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
বর্তমানে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাট সম্পর্কিত কোনো তথ্য তিনি উল্লেখ করেননি বলে জানা গেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্ট মাসে সেই ফ্ল্যাটির পার্শ্ববর্তী আর একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা)।
নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত লেবার পার্টির পাশাপাশি আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য শাখার ‘লবিং ইউনিট অ্যান্ড ইলেকশন স্ট্র্যাটেজি টিম’-এ সংশ্লিষ্ট ছিলেন তিনি। তার নির্বাচনে জয়ের ক্ষেত্রেও এ সংশ্লিষ্টতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তবে কোনো নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাটের ব্যাপরে উল্লেখ করেননি টিউলিপ। হলফ নামায় তিনি যুক্তরাজ্যের হাইগেট এবং হ্যাম্পস্টেড এলাকায় ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন।
৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। এ ব্যাপরে বিস্তারিত তথ্য জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তিনি স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি ২০০১ সালে তিনি কিনেছিলেন, কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পত্তির মালিকানা যদি টিউলিপের থাকে, তাহলে তা হবে তার জন্য একটি বড় ভুল।”
সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস