প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘বি’ ক্যাটাগরিতে অবনমন হলো আমরা টেকনোলজিস লিমিটেডের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫

আমরা টেকনোলজিস লিমিটেডের ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা