প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং দারুল আরকাম শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫

অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এসময় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১ জানুয়ারি) সকাল ১১ টায় আশকোনাস্থ হজ্জক্যাম্প মিলনায়তনে এসব কর্মসূচী পালিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের নব যোগদানকৃত মহাপরিচালক আঃ ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পিডি এ এস এম শফিউল আলম তালুকদার, দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের পিডি মোঃ আব্দুস সবুর, ইসলামিক ফাউণ্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আবদুল হামিদ খান, যাকাত ফান্ড বিভাগ এবং প্রেস বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ল এন্ড এস্টেট বিভাগের পরিচালক মুহাম্মদ রফিক উল ইসলাম, গবেষণা বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন প্রশাসন বিভাগের উপ-সচিব মোঃ মুজাহিদুল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক মোঃ জাাকির হোসেন, সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন, সহকারী পরিচালক মোঃ শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এরমধ্যে কিছু মানুষ দ্বীনের পথে কাজ করবে। আবার হাদিস শরীফে বলা হয়েছে- তোমাদের মধ্যে সেই উত্তম যারা কুরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং দারুল আরকাম প্রকল্পের মাধ্যমে কুরআন হাদিসের সেই নির্দেশনাই বাস্তবায়ন করা হচ্ছে। ২ টি প্রকল্পের আগামী মেয়াদ সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রাখবো।

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী পরিচালক মোঃ জুবায়ের আল আজহারী। অনুষ্ঠানে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ২০২৫ শিক্ষা বর্ষের বই বিতরণ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা