প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, সিএনজি স্টেশনসমূহে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হলো। যা আগামীকাল থেকে কার্যকর হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা