প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪

আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম। হবিগঞ্জের বাহুবলে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনের অবস্থা গুরুতর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা