প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে মিঠুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ১৮৪ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিঠুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে মিঠুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৪ দশমিক ২৯ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫ দশমিক ১৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৩৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পিপলস লিজিংস অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আরামিত সিমেন্ট লিমিটেড, এইচ আর টেক্সটাইল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা