প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বাংলাদেশ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ ডিসেম্বর) মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৪২ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে লিন্ডে বাংলদেশ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬০ টাকা ১০ পয়সা ৬ দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাশা ডেনিমস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৪ টাকা বা ৪ দশমিক ৯৩ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, মার্কেনটাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, গ্রামীণ ওয়ান: স্কিম টু, বীচ হ্যাচারী লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবরস পিএলসি এবং সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা