প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে রেনউইক যজ্ঞেস্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ১০০ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেস্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে রেনউইক যজ্ঞেস্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৩৪ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ১ দশমিক ২০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ২০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইনভয় টেক্সটাইল লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনেটা পিএলসি, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাফকো স্পিনিংস মিলস লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা