মন্ত্রণালয়টির আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে (এলডিডিপি) ১৬তম গ্রেডে ১১৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
এক নজরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
প্রকাশের তারিখ-২৪ ডিসেম্বর ২০২৪
আবেদন করার মাধ্যম- কুরিয়ার বা ডাকযোগ
আবেদন শুরুর তারিখ- ২৪ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ- ১২ জানুয়ারি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
প্রকল্প: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)
পদসংখ্যা: ০১টি
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১১৫টি
বেতন: সাকল্যে মাসিক বেতন ৩০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিকনির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। পূর্ণ প্রতিবেদন, সময়সূচি ও গাড়ির লগবই পূরণ করার সক্ষমতা থাকতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। কোনো সরকারি/বেসরকারি/ আধা সরকারি/স্বায়ত্তশাসিত/বৃহৎশিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠানের কর্মকাল অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে)। ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দাখিল করা অভিজ্ঞতার সনদ গ্রহণযোগ্য নয়।
আবেদন পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর (ভবন-২, ৭ম তলা), কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা।
আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২৫