প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২% নগদ লভ্যাংশ দিবে বারাকা পতেঙ্গা পাওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার সিলেটের একটি হোটেল অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত  ২% নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন।

এজিএমে কোম্পানির চেয়ারম্যান  ফয়সল আহমদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১% বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫২.৬৭% বিনিয়োগ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২৪ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস ছিল ০.৩৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৫২ টাকা।

সাধারণ সভা পরিচালনা করেন বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ রানা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা