ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ১৫৯ কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সাথে তলানিতে নেমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ২৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০ টি কোম্পানির, বিপরীতে ১৫৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।