প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লভ্যাংশ দেবে না অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪

অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড গত ৩০ জুন, ২০২০-২৩ তারিখে সমাপ্ত হিসাববছরগুলোর জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২০, ২০২১, ২০২২ এবং ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা