প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেট্রো স্পিনিং মিলসের ২৯তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪

মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার স্বশরীরে ও অনলাইনে সংযুক্ত ছিলেন।

উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদেরকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনীসহ অন্যান্য সকল এজেন্ডা ও বিশেষ এজেন্ডা হিসেবে কোম্পানীর নাম ” মেট্রো স্পিনিং লিমিটেড” থেকে “ মেট্রো স্পিনিং মিলিস পিএলসি.” সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা