প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিআইএফসির পর্ষদ সভা ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিক, ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা