ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ ডিসেম্বর) মূল্যসূচকের পতনে ২৮১ কোম্পানির শেয়ারদর কমেছে। সেই সাথে কমেছে টাকা অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ১৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৬ টি কোম্পানির, বিপরীতে ২৮১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।