প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দর পতনের শীর্ষে জাহিন স্পিনিং লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে জাহিন স্পিনিং লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা বা ১১ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৮০ পয়সা বা ১০ দশমিক ৯৫ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। এছাড়া ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এমারেল্ড অয়েল লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং লিমিটেড, আরামিট সিমেন্ট লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেঙ্গল উইন্ডস্বর লিমিটেড এবং আমরা টেকনোলজিস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা