প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা অর্থাৎ ৩৮ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫ টাকা বা ২৮ দশমিক ৪১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। এছাড়া ১ টাকা ৯০ পয়সা ১৬ দশমিক ৯৬ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বীকন ফার্মাসিটিক্যাল লিমিটেডের ১৫ দশমিক ৫৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ দশমিক ৫৭ শতাংশ, একমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১ টাকা ৩৯ পয়সা, জেমিনি সী ফুড লিমিটেডের ১১ দশমিক ১৮ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের ১০ দশমিক ৬৬ শতাংশ এবং ফাইন ফুডস লিমিটেডের ১০ দশমিক ৬৪ শতাংশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা