প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আটক ডাকাতদের কাছে ছিল ‘খেলনা পিস্তল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। এছাড়া তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছোঁড়া পাওয়া গেছে। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার ব্যাংক ডাকাতির চেষ্টা ঘটনায় তিনজনকেই আটক করেছে পুলিশ। 

গ্রেপ্তার দুই ডাকাতের বয়স ১৪, বাকি একজনের ১৮ বছর বলে ধারণা করছে পুলিশ।

যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা