প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাণের ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। দীর্ঘ মেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে এসটি৩।

কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা