প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে এডিএন টেলিকম লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪

এডিএন টেলিকম লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এটি ছিল কোম্পানির প্রথম হাইব্রিড এজিএম যেখানে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ ছিল।

সভার সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল ও ওয়াকার আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ, ব্যবস্থাপনা পরিচালক জনাব হেনরি হিলটন। উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. জিয়াউল হক খন্দকার ও জনাব শাহরিয়ার আকবর চৌধুরী এবং প্রধান অর্থ কর্মকর্তা জনাব মো. নাজিম উদ্দিন।

সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।

বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২৪ অর্থ বছরের কার্যক্রম এবং ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ, সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা মূল্যবান পরামর্শ ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন।

উক্ত সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা