প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে সাফকো স্পিনিং মিলস লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শেয়ারটির দর আজ ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ারদর কমেছে ৭ দশমিক ৫০ শতাংশ। আর ৭ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্যামিলিটেক্স লিমিটেড।

এদিন ডিএসইতে টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনডেক্স এগ্রো, এইচ.আর টেক্সটাইল, নিউলাইন ক্লোথিংস, হামি ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং জুট স্পিনার্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা