প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ১১০ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার দিন শেষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ১২ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জাহিন স্পিনিং পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৮৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নিউলাইন ক্লোথিংস লিমিটেড, তুং হাই নিটিং অ্যান্ড ডাইনিং লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা