আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ’স ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন হয়। বংশাল থানাধীন ইংলিশ রোড পার্কে এই আয়োজনে সহায়তা করে ৩৫নং ওয়ার্ড বিএনপি।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা-৭ আসনের অভিভাবক, আদি ঢাকার কৃতি সন্তান হামিদুর রহমান হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যগণ, স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাগুলোর বিশিষ্ট ভ্রমণ লেখক মুহাম্মদ জাভেদ হাকিম।
আগ্রহীদের সরব উপস্থিতিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন স্বতঃস্ফূর্ত পালিত হয়।