প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ড্রাগন সোয়েটোর অ্যান্ড স্পিনিং লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে ২৩২ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটোর অ্যান্ড স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে ড্রাগন সোয়েটোর অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৬২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৪৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলহাজ্ব টেক্সটোইল মিলস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস পিএলসি এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা