প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুলিশের তৎপরতায় চুরি হওয়া ২৫ মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪

চুরি যাওয়া মোবাইল ফোন ও বিকাশ থেকে প্রতারণা করে নিয়ে যাওয়া টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ। গতকাল পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে তাদের হাতে তুলে দিচ্ছে।

এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি বা গুজব প্রতিরোধে কাজ করে আসছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা