প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিএসই’র ২৯ তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে অবস্থিত সিএসইর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ।

এ বার্ষিক সাধারন সভায় সিএসইর পরিচালকবৃন্দ প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ , ফরিদা ইয়াসমিন, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মাদ আখতার পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ  এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন ।

সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য ১২ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দুজন প্রার্থীর মধ্যে একজন নাম প্রত্যাহার করে নেয়ায় শাহজাদা মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। শাহজাদা মাহমুদ চৌধুরী আলফা সিকিউরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা