প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের মাঝখানে ঢুকে পড়ে অটোরিকশা, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪

চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝখানে যাত্রীবাহী একটি অটোরিকশাকে ঢুকে পড়ে।  এতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পিছনে লেগে দুই গাড়ির চাপায় পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অন্য তিনজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্য তিনজনের মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করা করেছে।গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে এসব জানা যায়। 

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮), ইমরান হাসান রাজন (২৯) ও সালেহা আক্তার (২৩)। নিহত মামুন  বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফাহাদ বলেন, রাত ১১টার দিকে একজন এবং ১২টার দিকে আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদেরকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা