প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাবিল গ্রুপের এমডি ও তার মালিকানাধনি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪

ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অপরাধে এক ব্যক্তি ও দুটি কোম্পানিকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫কম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হচ্ছেন- নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইমলাম  এবং এই গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান নাবিল ফিড মিলস লিমিটেড ও নাবিল নাবা ফুডস লিমিটেড।

জানা গেছে, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে একই বছরের ১৪ অক্টোবর পর্যন্ত সময়কালে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে যুক্ত থাকার প্রমাণের ভিত্তিতে আলোচিত জরিমানা করা হয়।

আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা, নাবিল ফিড মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা, নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা