প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৮ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে ২৪৮ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার দিন শেষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৯৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সিএমপিএম মিউচুয়াল ফান্ড ওয়ান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা