গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ১০ শতাংশ বা ৬৫১ কোটি ৪২ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চলতি সপ্তাহে (০১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন কমেছে ০ দশমিক ১০ শতাংশ। তবে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ১৮ লাখ টাকা।
চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৬টি কোম্পানির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।