প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাজীগঞ্জে অবৈধভাবে মাটি তোলায় যুবদলের নেতার ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন স্থানীয় কিছু লোকজন। এ খবরে সহকারী কমিশনার রিফাত জাহান পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির মালিক দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানকে আটক করেন। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, ড্রেজার দিয়ে বালূ উত্তোলন করে আসছে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য কাউছার আলম। তার ড্রেজার দিয়ে বালু উত্তোলণে সহায়তা করে আসছে যুবদলের সাবেক এ সাধারণ সম্পাদক।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা