প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাচ-বাংলা ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৪

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব‌্যাং‌কিং সেবা ৫ দিন বন্ধ থাকবে। ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে এই পদক্ষেপ নিচ্ছে ব্যাংকটি। 

বাংলাদেশ ব‌্যাংক সূত্রে  এ তথ‌্য জা‌না গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডাচ-বাংলা ব্যাংকের নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোর ব্যাংকিং সার্ভিসেস ১ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ০৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এর আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা